খুলনায় যৌথ অভিযানে ‘বি–কোম্পানি’র সদস্যসহ আরও ৩৪ জন গ্রেপ্তার


 খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চালিয়ে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

line-height: 1.7; margin: 0px 0px 16.0002px; padding: 0px;">এ নিয়ে গত ৬ দিনে যৌথ অভিযানে মোট ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন।

আজ পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খুলনা থানায় সাতজন, সোনাডাঙ্গা মডেল থানায় নয়জন, লবণচরা থানায় চারজন, হরিণটানা থানায় দুজন, খালিশপুর থানায় চারজন, দৌলতপুর থানায় দুজন, আড়ংঘাটা থানায় দুজন এবং খানজাহান আলী থানায় দুজন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।https://www.effectivecpmnetwork.com/ff02n5c8n?key=4d07cb249548cd0b41276168eebfc1bf

Post a Comment (0)
Previous Post Next Post