এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রীই তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছে



 ক্ষমতাসীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে আজ বুধবার। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ১০০ দিনে তাদের অন্যতম সফলতা হচ্ছে, সব শিল্পকারখানায় ঈদের আগে বেতন, বোনাস ও সুবিধা পরিশোধ নিশ্চিত করা। ১০০ দিনের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে বিএনপি দাবি করেছে, ‘এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রীই তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন।’

আজ বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে সরকারের ১০০ দিনের উল্লেখযোগ্য কার্যক্রমের তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে মোটাদাগে ২৬টি ‘সফলতার’ কথা উল্লেখ করা হয়েছে।

Post a Comment (0)
Previous Post Next Post